কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ২১:৫৪
অ- অ+

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এদিন তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে।

এর আগে তিনি সিলেট সেনানিবাসে ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা
বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন
আনসার সদস্যদের কল্যাণে মহাপরিচালকের নির্দেশনা, বদলাচ্ছে কর্মপরিবেশ
ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে: বিমানমন্ত্রী