ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪২টি মামলা করা হয়েছে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৮১ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩০ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১২ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













