পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৭
অ- অ+

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

রবিবার (১১ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।

তবে সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে। ফলে ছুটির আগে ও পরে ব্যাংকিং এবং শেয়ার লেনদেনের সময়সূচি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আর্থিক কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত-আহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সৌদি বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ