ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৭:৫৫
অ- অ+

ঢাকার তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকাল চারটার দিকে তুরাগ থানাধীন খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রেজাউল করিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে তুরাগ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল ৪ জনের
‘শৈশবে অর্জিত শিক্ষা ও সংস্কার মানুষকে সারা জীবন পথ দেখায়’
এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা করছে সরকার: মাহ্দী আমিন
রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৩