সিজেপি নেতারা আটক, এরপর দিল্লির রাস্তায় নামলেন যারা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৬:০৬
অ- অ+

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতাদের আটকের পর প্রতিবাদে রাস্তায় নেমেছেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণ ও শিক্ষার্থী নেতা নেহা বোরা। শনিবার (১০ অক্টোবর) দিল্লির জোরবাগ থেকে দিল্লি হাট-আইএনএ অভিমুখে মিছিল করেন তাঁরা। মিছিলের পরপরই নেহা বোরাকে আটক করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মিছিলে যোগেন্দ্র যাদবের সঙ্গে ছিলেন তাঁর সাবেক সহকর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণ এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, মিছিলের পর নেহা বোরাকে আটক করে দিল্লি পুলিশ।

সিজেপির ‘যন্তর মন্তর ২.০’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধার মধ্যে এই মিছিল হয়। দলটির গুরুত্বপূর্ণ নেতারা পুলিশের হেফাজতে থাকায় নির্ধারিত বিক্ষোভস্থলে পৌঁছাতে পারেননি।

এর আগে বিক্ষোভে যোগ দিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে দিল্লি পুলিশ। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের আটক করতে পুলিশ সদস্যরা বিমানের ভেতরে প্রবেশ করেন।

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। দলটির ওই কর্মসূচিকে কেন্দ্র করেই নেতাদের আটক করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ
যশোরে ট্রেনের ধাক্কায় খুলনার যুবকের মৃত্যু
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক