দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৬:১৩
অ- অ+

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ।

শনিবার দিল্লির লোধি এস্টেটের বাইরে থেকে তাকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম উত্তরবঙ্গ সংবাদ জানিয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়। কর্মসূচিতে সিজেপির পাশাপাশি বামপন্থী ও অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীরাও অংশ নেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভে যোগ দিতে দিল্লির বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী-সমর্থক ও প্রতিবাদীদের আটক করছে পুলিশ। এ পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জনকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে দিল্লির কনট প্লেসের হনুমান লেন এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাসহ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ।

এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিজেপি। দলটির এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ
যশোরে ট্রেনের ধাক্কায় খুলনার যুবকের মৃত্যু
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩
সিজেপি নেতারা আটক, এরপর দিল্লির রাস্তায় নামলেন যারা