অশুভশক্তি যেন এই ফ্যাক্টরীর উৎপাদন ব্যাহত করতে না পারে সেদিকে নজর রাখতে হবে: রুহুল কবির রিজভী 

মোঃ রাজীব হোসেন, টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৫:৩৬| আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৫:৩৮
অ- অ+
ঢাকা থেকে টঙ্গীতে ডিস্পোজেবল রেজর ব্লেডের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট রুহুল কবির রিজভী

শিল্প উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট মো: রুহুল কবির রিজভী বলেছেন, শিল্পের সাথে কর্মসংস্থান জড়িত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে। কোন ধরনের অশুভ ইচ্ছার কাছে এই প্রতিষ্ঠান যেন স্থবির হয়ে না যায় সতর্ক থাকতে হবে।

আজ শনিবার(১০ অক্টোবর) দুপুরে টঙ্গী শিল্প এলাকায় ইংল্যান্ডের বিখ্যাত উইলকিনসন সোর্ড কোম্পানির কারিগরী সহযোগিতায় সরকারী প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত আন্তর্জাতিক মানের পণ্য সোর্ড ডিস্পোজেবল রেজর ব্লেড এর সদ্য সমাপ্ত প্রকল্পের আওতায় নির্মিত কারখানার বানিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্লেড ফ্যাক্টরী প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময় ১৯৮৫ সালে পুরোপুরিভাবে বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কোন অশুভশক্তি যেন এই ফ্যাক্টরীর উৎপাদন ব্যাহত করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। কোন দেশে ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যদি কোন কারণে স্থবির হয়ে যায় তবে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয়। গতানুগতিক ধারাবাহিকতা থেকে বের হয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে এগিয়ে যাওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
সিজেপি নেতারা আটক, এরপর দিল্লির রাস্তায় নামলেন যারা
Internal Corruption and Non-Performing Loans in Bangladesh's Banking Sector
বাংলাদেশের ব্যাংকিং খাতে অভ্যন্তরীণ দুর্নীতি ও খেলাপি ঋণ