আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:৩৮
অ- অ+

‘আমরা ভারতবিরোধী নই, আমরা আধিপত্যবাদবিরোধী’—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেছেন।

তিনি বলেন, পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সবার আগে দেখতে হবে।

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আবরার ফাহাদ: দিল্লি আধিপত্যবাদ প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় আজ বৃহস্পতিবার এ কথা বলেন আসিফ মাহমুদ। বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।

আসিফ মাহমুদ বলেন, শুধু বক্তব্য-বিবৃতির মধ্যে আধিপত্যবাদবিরোধী রাজনীতি সীমাবদ্ধ রাখলে হবে না। বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

কোনো দেশের সঙ্গে চুক্তি বাংলাদেশের জন্য লাভজনক হলে এবং তাতে বড় কোনো ঝুঁকি না থাকলে আপত্তি নেই বলে মন্তব্য করেন তিনি। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি বা সম্পর্কের পক্ষে তারা নন।

আবরার ফাহাদের ‘আট স্তম্ভ’-এর প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, গণতন্ত্র, গণপ্রতিরোধসহ এসব ধারণা বাস্তবায়ন করতে পারলেই আগামী দিনের আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে কার্যকর জায়গায় নেওয়া সম্ভব হবে।

সভায় এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার কারণেই আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি এখন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন।

গঙ্গার পানিবণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, আগামী দিনে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা সরকারের জন্য বড় পরীক্ষা। গঙ্গার পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার অজুহাতে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না। ভারতসহ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন
চান্দিনা ও মতিঝিলে হারিয়ে যাওয়া দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
নজরুল ইসলাম মজুমদারের গুলশানের ভবন ক্রোক
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ, আসামির ৬০ বছরের কারাদণ্ড