সাড়ে হাজারে চিল করে, নেতাকর্মীরা জেলে পচে!

'সাড়ে হাজার' খ্যাত ফ্যাসিস্ট শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (যিনি যুক্তরাষ্ট্রে সজীব আহমেদ ওয়াজেদ নাম ধারণ করেছেন) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করার পর থেকেই, বেশ ফুরফুরে মেজাজে আছেন! সাবেক স্ত্রী ক্রিস্টিন ওভারমেয়ারের সাথে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স ও সেটেলমেন্টের পর থেকেই; নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে পৃথিবীর নানা প্রান্তে তিনি ঘুরে বেড়াচ্ছেন! আগে বাংলাদেশের সবুজ পাসপোর্টে পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পেতে হাসিনার পুত্রকে কিছুটা বেগ পেতে হতো।
তবে এখন আর ভিসা পেতে আগের সেই ঝামেলা নেই। পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রায় সব দেশেই যুক্তরাষ্ট্রের নাগরিক হবার সুবাদে, 'অন এরাইভাল' ভিসা পেয়ে যান 'সাড়ে হাজার জয়'। বর্তমানে বান্ধবীর সাথে ইতালিতে ভ্রমণে আছেন তিনি। সেখানে আয়েশি ভঙ্গিতে এলকোহলযুক্ত পানি পান করার সময়ে, ক্যামেরাবন্দিও হয়েছেন তিনি। দেশে অধিকাংশ নেতাকর্মীরা যেখানে কারাগারে বন্দি আছেন এবং অনেকটাই 'দৌড়ের উপরে' আছেন; সেখানে হাসিনা পুত্রের এমন 'বিন্দাস মুডে' চিল করার দৃশ্য কিছুটা নেতিবাচক বার্তাই দিচ্ছে ভক্ত ও সমর্থকদের জন্য।
(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













