রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১৭:১৩
অ- অ+

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের তালিকায় যুক্ত হলো আরও দুই বিজ্ঞানীর নাম। অপ্রতিসম জৈব সংশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই।

বাংলাদেশ সময় বুধবার বিকালে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের ওয়েবসাইটে জানানো হয়েছে, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটনের আবিষ্কারের জন্য হেনরি বি. কাগান ও কেনসো সোয়াইকে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

তাদের গবেষণা অপ্রতিসম জৈব সংশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির পথ তৈরি করেছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

২০২৫ সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম. ইয়াগি।

ধাতু-জৈব কাঠামো বা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) উদ্ভাবনের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছিল।

১৯০১ সাল থেকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এই বিভাগে ১১৬ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

রসায়নে নোবেলজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে জন বি. গুডএনাফের। ২০১৯ সালে ৯৭ বছর বয়সে তিনি রসায়নে নোবেল পুরস্কার পান।

অন্যদিকে, রসায়নে সবচেয়ে কম বয়সে নোবেলজয়ীদের মধ্যে অন্যতম ফ্রেদেরিক জোলিও-কুরি। ১৯৩৫ সালে ৩৫ বছর বয়সে স্ত্রী ইরেন জোলিও-কুরির সঙ্গে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ বকুল
মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৬০
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন