১৭ অক্টোবরের ছুটি বাতিল, সরকারি অফিস খোলা থাকবে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১৩:৪৭
অ- অ+

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। একই সঙ্গে ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

তবে ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবাগুলো। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা রয়েছেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসক, চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোকেও ছুটির আওতাবহির্ভূত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসীদের জন্য নতুন সুযোগ দিল সৌদি, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি
বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
শেখ হাসিনার ফেরা নিয়ে প্রশ্নে যা বললেন ডিবিপ্রধান