শাহপরীতে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১৬:৩৮
অ- অ+

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার সকালে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালান।

বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সকাল সাতটার দিকে গোলারচর সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন
১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের সুপারিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির