সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার; রিভলবার-গুলি ও ককটেল উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:২৯
অ- অ+

ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, দুটি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

গ্রেপ্তারকৃত আসামির নাম–সাফায়েত আহমেদ (৩৬)।

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ফরিদপুর কোতয়ালি থানার উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। স্থানীয়ভাবে ভবনটি মাদকসেবী ও সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত বলে জানায় এসআরবি।

অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন মাদকসেবী পালিয়ে যান। পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এরপর সকাল পৌনে নয়টার দিকে একই থানার নীলটুলি এলাকায় একটি আবাসিক ভবনে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাফায়েত আহমেদকে আটক করা হয়।

এসআরবি জানায়, পরবর্তীতে সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি ও একটি ট্রেজার গান উদ্ধার করা হয়। এ ছাড়া ২৫ রাউন্ড গুলির খোসা, ১০টি ইয়াবা, সেনাবাহিনীর দুটি ক্যাপ, এপিবিএনের একটি ক্যাপ এবং সেনাবাহিনীর একটি কোমরবন্ধনীও উদ্ধার করা হয়েছে বলে জানায় এসআরবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, সাফায়েত দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে বলেও জানানো হয়।

এসআরবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও অন্যান্য সরঞ্জামসহ সাফায়েতকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি: আবু হানিফ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা
দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি