সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১৬:০০
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্ব বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শিব্বির আহমেদ, সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল আনোয়ার পারভেজ, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান রিপোর্টাস ইউনিটির সভাপতি নাছির উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শ্রী দুলাল দাস, সাধারণ অভিজিৎ দাস, ববি, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কবির হোসেন সিরাজদিখান উপজেলা এনপিপির আহ্বায়ক শাহ আলী নেওয়াজ প্রমুখ।

সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজদিখান উপজেলার ১৩০ টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

(ঢাকা টাইমস/৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
পূবাইলে পুলিশের অভিযানে চাপাতি-ছুরিসহ তিনজন গ্রেপ্তার