সরি পিন্টু ভাই

বিএনপির রাজনীতি করতে এসে সম্পূর্ন মিথ্যা মামলায় আওয়ামী নির্যাতনে কারাগারে জীবন দেয়া জননেতা শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু ভাই ও দূর্বৃত্তের গুলিতে নিহত জননেতা শহীদ সাইদুর রহমান নিউটন ভাইর স্মৃতিটুকু রক্ষা করতে, আগলে রাখতে ব্যার্থতার পরিচয় দিয়েছেন মিরপুর এলাকার বিএনপির নেতাকর্মীরা।
বদরুন্নেসা কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ফেরদৌসী আহমেদ মিষ্টি শহীদ জননেতা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ছোট বোন ও সাবেক ছাত্রনেতা শহীদ সাইদুর রহমান নিউটনের স্ত্রী এবং মিরপুর এলাকার জনপ্রিয় সিটি করপোরেশনের সাবেক নির্বাচিত কাউন্সিলর। উভয় পরিবারের দিক থেকেই বিশেষ করে বৈবাহিক সুত্রে পারিবারিক অঢেল সম্পদের মালিক ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
মার্কেট গড়ে দোকান বিক্রি করে খাবে, ব্যাক্তিগত ও পারিবারিক সেই অবস্থানে কখনো ছিলেন না সাবেক এই জনপ্রিয় কাউন্সিলর ও সাবেক ছাত্রনেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টি।
অথচ মিরপুর এলাকার নেতাকর্মীদের রুচিহীন এক জঘন্য কাজের দায়বদ্ধতার কারনে বলির শীকার হয়েছেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কর্মকাণ্ডের কারনে বিএনপির রাজনীতির জন্য অকাতরে জীবন দেয়া ২ জন গুরুত্বপূর্ন নেতা শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু ও শহীদ সাইদুর রহমান নিউটনের স্মৃতির প্রতি যে দায়িত্বহীন অবিচার আপনারা করলেন, তার সংসদ সদস্য পদ খেয়ে দিলেন, আপনারা আর কবে মানুষ হবেন?
সরি-
প্রিয় অগ্রজ নাসির উদ্দীন আহমেদ পিন্টু ভাই, শহীদ সাইদুর রহমান নিউটন ভাই। আপনাদের স্মৃতি ও ত্যাগের প্রতি নুন্যতম সম্মান ও সুবিচার করতে আমরা ব্যার্থতার পরিচয় দিয়েছি।
লেখক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













