হবিগঞ্জে সোমবার পর‌্যন্ত ধর্মঘট স্থগিত, বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩
অ- অ+

প্রশাসনের আশ্বাসে প্রায় ১৭ ঘণ্টা পর হবিগঞ্জের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে আজ শুক্রবার থেকে জেলায় বাস চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার পর‌্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী রোববার ঢাকায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।

আবু মঈন চৌধুরী সোহেল বলে, ‘যদি আমাদের ন্যায্য দাবি না মানা হয় তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘটের ফলে সকাল থেকে মহাসড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। হবিগঞ্জ থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে অতিরিক্ত ভাড়ায় বিকল্প পথে চলাচল করেন।

সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেন মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতেই পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলে গেল ক্রিকেটের ১০ নিয়ম, কার্যকর আজ থেকেই
পাঁচ দিন বৃষ্টি হতে পারে, অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ