ফেনীর পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫
অ- অ+

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে রওনা হয়েছেন তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা দেন তিনি।

দিনব্যাপী সফরে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মহাসড়কের ওই অংশে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে প্রায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করার কথা রয়েছে তার।

এরপর ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে দুপুর দেড়টার দিকে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় কমতে পারে তাপমাত্রা, শুষ্ক থাকবে আবহাওয়া
কুষ্টিয়ায় শিক্ষককে আটক, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসায় পৌঁছে দিল পুলিশ
মতিঝিল মডেল স্কুলে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি
সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন কাল, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন