মতিঝিল মডেল স্কুলে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫১
অ- অ+

সড়কে নিরাপদ চলাচল ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

কর্মসূচিতে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ব্যবহারের প্রয়োজনীয়তা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং সড়ক পরিবহন আইন অনুসরণের বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া গাড়িতে চলাচলের সময় সিটবেল্ট ব্যবহার এবং মোটরসাইকেলে হেলমেট পরার বাধ্যবাধকতার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করার দায়িত্ব শুধু যানবাহনের চালকদের নয়। শিক্ষার্থী, পথচারীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেকের সচেতন ভূমিকা প্রয়োজন।

তিনি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

পরে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন কাল, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন
সালথায় এবার ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে সাতক্ষীরার দুই বন্ধু সুদীপ্ত ও মুশফিক মনোনীত
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক গ্রেপ্তার