মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯
অ- অ+

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন হকাররা। মিরপুরে গণমাধ্যমকর্মী ও গাড়িতে হামলা করেছে হকাররা। হকার-পুলিশের সংঘর্ষে বন্ধ রাস্তা।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।

এ সময় একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক রিকভারি দিবস আজ
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার