আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণের মাত্রার দিক থেকে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ১৫৫ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। একই সময়ে ১৬৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা এবং ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। আর ১৫৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে একিউআই স্কোর হলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
ফলে বুধবার দুপুরে ঢাকার ১৫৫ স্কোরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে রাখা হয়েছে, যা নগরবাসীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












