ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১, মামলা ২৬

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ৭১ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি, একটি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১০৩ ডলারের সীমা ছাড়াল
ইতিহাস গড়লেন ফাতিমা জাহরা, মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে
সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো সহযোগিতা না নেওয়ার আহ্বান