কুমিল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৭
অ- অ+

কুমিল্লার চান্দিনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হাত-মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় ওই ঘটনা ঘটে। রাতে অভিযুক্ত অটোচালক আল আমিনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

আটক আল আমিন পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের বজলুর রহমানের ছেলে। সে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ভুক্তভোগী স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন এর ভাড়া বাসার সামনে অটোরিকশায় বসে ছিলো শিশুটি। ওই সময় বাসায় কেউ না থাকায় কৌশলে শিশুটিকে আল আমিন তার বাসার কক্ষে নিয়ে হাত,পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের বাধন খুলে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্বার করে এবং আল আমিন কে আটক করে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আল আমিনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১
পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জন করতে চাই: এসপি মীর মনির