বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বেড়া (পাবনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:১২
অ- অ+

পাবনার বেড়া মডেল থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় ৪৭ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৬০/৭০ জন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বেড়া থানাধীন বৃ-শালিখা সাকিনস্থ শামসুল হক টুকু এর পরিত্যাক্ত বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র শস্ত্রে সমবেত হইয়া জনসাধারনের প্রাণ ও সম্পত্তি বিপন্ন সহ ত্রাস সৃষ্টি করিয়া ক্ষতি সাধন ও অপরাধের সহায়তার লক্ষে দুটি ককটেল বিস্ফোরণ ঘটাইয়া কর্মী-সমর্থকদের মাঝে গোপন বৈঠক, সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের পরিকল্পনা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় বেড়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণসহ শীর্ষস্থানীয় একাধিক নেতাকর্মীকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, গতানুগতিক ধারায় একটি মামলা হয়েছে। মামলায় কাউকে আটক করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বেড়া মডেল থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক গ্রেপ্তার
এমপি পদ হারাচ্ছেন বিএনপির ফেরদৌস আহমেদ মিষ্টি, কঠোর দলীয় নেতৃত্ব
কুমিল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক
ধর্ষণের অভিযোগ নিয়ে ৯ দিন ধরে থানায় পোশাককর্মী, আপসের প্রস্তাব