লিটারে বাড়ল প্রায় ১২ টাকা
ফার্নেস অয়েলের দাম বেড়ে যত হলো, কার্যকর রাতেই

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এখন থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে হবে ১০৮ টাকা ৭৮ পয়সায়।
আজ বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন দাম আজ বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর ফার্নেস অয়েলের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম আগের তুলনায় ১১ টাকা ৯২ পয়সা বেড়েছে। আজ রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













