ফরিদপুরে পরিত্যক্ত ভবন থেকে ২৭টি কার্তুজ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৮
অ- অ+

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর এলাকা থেকে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

গত ২৫ সেপ্টেম্বর বিকাল পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআরবি-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন এসআরবির ফরিদপুর ক্যাম্পের একটি দল কোতোয়ালি থানার কানাইপুর এলাকায় আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে একটি পুরোনো আধাপাকা ভবনে তল্লাশি চালায়। এ সময় ভবনের ভেতর থেকে ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে এসআরবি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার সময় অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এরপর লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১০-এর সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালান।

এসআরবি জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নামফলক আবারও ফিরছে
গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাইবার সন্ত্রাস দমনে তারেক রহমান সরকারের সাহসী উদ্যোগ
ফার্নেস অয়েলের দাম বেড়ে যত হলো, কার্যকর রাতেই