দায়িত্ব নিলেন রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন মীর মনির হোসেন। রবিবার বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তরের আগে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মীর মনির হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার। এ সময় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মীর মনির হোসেন ২৮তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর জেলায়। এর আগে তিনি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনের সময় হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়ে তিনি আলোচনায় আসেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













