কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫
অ- অ+

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের কিছু পর মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটি আগুনে জ্বলতে দেখেন। পরে ভেতরে থাকা চারজনকেই মৃত ঘোষণা করা হয়।

পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি ব্যক্তিমালিকানাধীন ছিল।

দুর্ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে কুইবেকের প্রাদেশিক পুলিশের মেজর ক্রাইম ইউনিট। তাদের সঙ্গে অপরাধস্থল বিশেষজ্ঞ এবং কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, হাইওয়ে ১০-এর কাছাকাছি র‌্যাং দে জকসকাইস সড়কের পাশে দুর্ঘটনাস্থলটি অবস্থিত।

জরুরি ফোনকলে পুলিশকে জানানো হয়েছিল, একটি হেলিকপ্টার বিপদে পড়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে। খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে রাত ১০টা পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধারকাজ চলছিল।

নিহতদের পরিচয় শনাক্ত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
কামরাঙ্গীরচরে ভবনের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার
শক্তিশালী ঝড় ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি
ভয়াবহ বন্যায় পানির নিচে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, দুর্যোগকবলিত ঘোষণা