আবুল খায়ের গ্রুপ ২০০ জনকে চাকরি দেবে, এইচএসসি পাসেই আবেদন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০
অ- অ+

আবুল খায়ের গ্রুপ এইচএসসি পাসেই কাজের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্ধারিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

২০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

লোকবল নিয়োগ: ২০০ জন

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

দায়-দায়িত্ব

রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।

কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।

বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন।

নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিতকরণ।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: যেকোনা জায়গায়

বেতন: ১১,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত (গ্রেড ভিত্তিক)।

অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯, লুটের দুই ট্রাক মালামাল উদ্ধার
দুর্নীতি ও পাচারের অভিযোগ সত্ত্বেও বহাল তবিয়তে এজিএম আলামিন
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাট করলো কারা?