এসএসসি পাসেই মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার টাকা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দূতাবাসের মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর) পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা
পদের নাম: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: স্থায়ী (ফুলটাইম)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক ৭২ হাজার ২০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে কমপক্ষে দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে।
অন্যান্য যোগ্যতা
ইংরেজিতে সীমিত জ্ঞান—বলা, পড়া ও লেখার ক্ষেত্রে—থাকতে হবে। পাশাপাশি বাংলায় বলা, পড়া ও লেখায় ভালো কাজের জ্ঞান প্রয়োজন।
অভিজ্ঞতা
বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস অথবা জেনারেটর/ইউটিলিটি প্রতিষ্ঠানে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার বেশি ক্ষমতার জেনারেটরে কাজের অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের মার্কিন দূতাবাসের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













