জামালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সুফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে জামালপুর–মাদারগঞ্জ সড়কের হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে কোনামালঞ্চ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম হাজরাবাড়ী পৌরসভার চর আদিয়ারপাড়া এলাকার মৃত নাগর আলীর স্ত্রী।
আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় সুফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হন। তাদের বাড়ি থুরী কোঠের বাজার এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির ঘটনাও বাড়ছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











