শিরোনাম :

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হামে আরও ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৯
অ- অ+

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৬ জন এবং হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে তিনজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২। আর এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৫০ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯৫, খুলনায় ২২১, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৪৮, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৬৭ এবং সিলেট বিভাগে ১৯ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অক্টোবরে। ওই মাসে মারা গেছেন ১৮১ জন। সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।

অন্যদিকে, দেশে হামের প্রকোপও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭২।

এ সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৩০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

ডেঙ্গু ও হামের সংক্রমণ এবং মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আশুলিয়ায় ১ হাজার ৮৬৩ কারখানার মধ্যে বন্ধ ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে: শিল্প পুলিশ
প্রধানমন্ত্রীর সফরের দিনই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড