শিরোনাম :

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৪
অ- অ+

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে হিমাংশু দাসকে (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে তিনি ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে বাগেরহাটের সদর থানায় মামলা রয়েছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির জানান, ইমিগ্রেশন থেকে আটক এক আওয়ামী লীগ নেতাকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
মানিকগঞ্জে ট্রিপল মাডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বাগেরহাটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
আর্টিলারি রেজিমেন্টের বাৎসরিক সম্মেলন ও সুবর্ণজয়ন্তী সম্পন্ন: আধুনিক প্রযুক্তির ব্যবহারে সেনাপ্রধানের তাগিদ