বাগেরহাটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে আসেন এবং হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে উপস্থিত হন।
এ সময় তিনি মাজার জিয়ারত করেন এবং পবিত্র ফাতেহা পাঠ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তার উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
(ঢাকা টাইমস/৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











