শিরোনাম :

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ইসলাম

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৯
অ- অ+

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান সরকার বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

তিনি বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।

নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, একদিকে আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এই দুই পক্ষের কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

(ঢাকা টাইমস/৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্টিলারি রেজিমেন্টের বাৎসরিক সম্মেলন ও সুবর্ণজয়ন্তী সম্পন্ন: আধুনিক প্রযুক্তির ব্যবহারে সেনাপ্রধানের তাগিদ
যশোরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
সিটি হাসপাতালে হামলা ও লুটপাট: ছাত্রদল নেতা সালাম দল থেকে বহিষ্কার
পোশাকশ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ, তালিকায় সাবেক ৫ মন্ত্রী-এমপি