শিরোনাম :

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১৪:২৬
অ- অ+

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক রিফাত হােসেন (২৪) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রোহিতা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন উপজেলার কোদলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে রোহিতা বাজার এলাকায় রুহুল আমিন পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রিফাতের মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে দুজনই সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় রুহুল আমিনের মৃত্যু হয়।

নিহতের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকা টাইমস/৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিটি হাসপাতালে হামলা ও লুটপাট: ছাত্রদল নেতা সালাম দল থেকে বহিষ্কার
পোশাকশ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ, তালিকায় সাবেক ৫ মন্ত্রী-এমপি
শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
বাগেরহাটের মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী