শিরোনাম :

জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১৬:২০
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে সাইদুর রহমান নামে এক মাদ্রাসাশিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া গ্রামের জুরান আলীর ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ভুক্তভোগী আট বছর বয়সী শিশুটি দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া গ্রামের স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসাশিক্ষক সাইদুর রহমান ওই শিশুকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ঘরের দরজায় শব্দ হলে সাইদুর ঘরের এক কোণে সরে যান। সুযোগ পেয়ে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে আসে।

ঘটনার পর ৩ মে ভুক্তভোগী শিশুর পরিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ
ফরিদপুরে ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
দু-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী