শিরোনাম :

খুলনায় নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১৭:১০
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আসরের উদ্বোধন করেন।

এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে যান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে রূপসার তিলক কুদির বটতলা থেকে রূপসা ব্রিজ পর্যন্ত রাস্তার দু’পাশে মানব প্রাচীর গড়ে তোলা হচ্ছে। দলে দলে নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এখানে সমবেত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এসআরবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। পাশাপাশি দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে।

(ঢাকা টাইমস/৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো
শিশু অধিকার সুরক্ষায় সংসদীয় ককাসের প্রথম বৈঠক, গুরুত্ব পেল আইন ও বাজেট বাস্তবায়ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু
ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হামে আরও ৩