শিরোনাম :

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, কোন দিন কী ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৩
অ- অ+

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে আগামী বছরের জন্য মোট ২৯ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৫ দিন।

তালিকা অনুযায়ী, ২০২৭ সালের মোট সরকারি ছুটির মধ্যে সাত দিন পড়েছে শুক্র ও শনিবার। ফলে সাপ্তাহিক ছুটি বাদ দিলে সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন সরকারি ছুটি ভোগ করতে পারবেন।

এবারের ছুটির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে একাধিক দিন ছুটি রাখা হয়েছে।

এর আগে ২ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

সাধারণ ছুটি

২০২৭ সালে যেসব দিন সাধারণ ছুটি থাকবে, সেগুলো হলো—

- ২১ ফেব্রুয়ারি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

- ৫ মার্চ: জুমাতুল বিদা

- ১০ মার্চ: ঈদুল ফিতর

- ২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস

- ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি

- ১ মে: মে দিবস

- ১৭ মে: ঈদুল আজহা

- ২০ মে: বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)

- ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস

- ১৫ আগস্ট: ঈদে মিলাদুন্নবী (সা.)

- ২৫ আগস্ট: জন্মাষ্টমী

- ১০ অক্টোবর: দুর্গাপূজা (বিজয়া দশমী)

- ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

- ১৬ ডিসেম্বর: বিজয় দিবস

- ২৫ ডিসেম্বর: যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন)

নির্বাহী আদেশে সরকারি ছুটি

নির্বাহী আদেশে ২০২৭ সালে যেসব দিন সরকারি ছুটি থাকবে—

- ২৪ জানুয়ারি: শবেবরাত

- ৭ মার্চ: শবেকদর

- ৮ ও ৯ মার্চ এবং ১১ ও ১২ মার্চ: ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিন

- ১৪ এপ্রিল: বাংলা নববর্ষ

- ১৫ ও ১৬ মে: ঈদুল আজহার আগে দুই দিন

- ১৮ থেকে ২০ মে: ঈদুল আজহার পরে তিন দিন

- ১৬ জুন: আশুরা

- ৯ অক্টোবর: দুর্গাপূজার মহানবমী

ঐচ্ছিক ছুটির তালিকা

প্রজ্ঞাপনে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির তালিকাও প্রকাশ করা হয়েছে। একজন কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ জন্য বছরের শুরুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগাম অনুমোদন নিতে হবে।

মুসলিম পর্ব

- ৬ জানুয়ারি: শবে মেরাজ

- ১৩ মার্চ: ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন

- ২১ মে: ঈদুল আজহার পরের চতুর্থ দিন

- ২৮ জুলাই: আখেরি চাহার শোম্বা

- ১৩ সেপ্টেম্বর: ফাতেহা-ই-ইয়াজদাহম

- ২৬ ডিসেম্বর: শবে মেরাজ

হিন্দু পর্ব

- ১১ ফেব্রুয়ারি: সরস্বতী পূজা

- ৬ মার্চ: শিবরাত্রী ব্রত

- ২২ মার্চ: দোলযাত্রা

- ৪ এপ্রিল: হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব

- ৩০ সেপ্টেম্বর: মহালয়া

- ৭ ও ৮ অক্টোবর: দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী)

- ১৪ অক্টোবর: লক্ষ্মীপূজা

- ২৮ অক্টোবর: শ্যামাপূজা

খ্রিস্টান পর্ব

- ১ জানুয়ারি: ইংরেজি নববর্ষ

- ১০ ফেব্রুয়ারি: ভস্ম বুধবার

- ২৫ মার্চ: পুণ্য বৃহস্পতিবার

- ২৬ মার্চ: পুণ্য শুক্রবার

- ২৭ মার্চ: পুণ্য শনিবার

- ২৮ মার্চ: ইস্টার সানডে

- ২৪ ও ২৬ ডিসেম্বর: যিশু খ্রিষ্টের জন্মোৎসব উপলক্ষে ছুটি

বৌদ্ধ পর্ব

- ২০ ফেব্রুয়ারি: মাঘী পূর্ণিমা

- ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি (তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য)

- ১৯ ও ২১ মে: বুদ্ধপূর্ণিমার আগে ও পরের দিন

- ১৮ জুলাই: আষাঢ়ী পূর্ণিমা

- ১৫ সেপ্টেম্বর: মধু পূর্ণিমা

- ১৪ অক্টোবর: প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব

পার্বত্য চট্টগ্রাম এবং দেশের অন্যান্য এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীদের জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও সংশ্লিষ্ট সামাজিক উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

ঐচ্ছিক ছুটি নেওয়ার নিয়ম

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারী নিজ ধর্ম অনুসারে বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে এ জন্য বছরের শুরুতে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমোদন নিতে হবে।

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করেও ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।

এ ছাড়া যেসব অফিসের ছুটি নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত অথবা সরকার যেসব প্রতিষ্ঠানকে অত্যাবশ্যক ঘোষণা করেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জনস্বার্থ বিবেচনায় নিজস্ব বিধি অনুযায়ী ছুটি ঘোষণা করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই বাংলাদেশি আটক, মোটরসাইকেল জব্দ
জামালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ
ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬