শিরোনাম :

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল নেতা মাসুদুর রহমানের উদ্যোগে মশা নিধন কার্যক্রম

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:৫০| আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:৫২
অ- অ+

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশা নিধন ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ। তার উদ্যোগ ও অংশগ্রহণে উপজেলার ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হচ্ছে।

বৃহস্পতিবার ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশক নিধনের ওষুধ স্প্রে করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

মাসুদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করাও জরুরি। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের উদ্যোগে জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, কোন দিন কী ছুটি
মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই বাংলাদেশি আটক, মোটরসাইকেল জব্দ
জামালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু