বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ৬৯ জন নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইসিটি) পদে ৬৯ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
পদটি নবম গ্রেডের। বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই তারিখ অনুযায়ী ২১ থেকে ৩২ বছর।
প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ জুলাই। আবেদন করার শেষ সময় ৩ আগস্ট ২০২৬।
আবেদন ফরম: https://erecruitment.bb.org.bd/
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































