যশোরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন কারবারি আটক

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৭:৫৮
অ- অ+

যশোরে পৃথক তিনটি অভিযানে ১৭ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের হামিদপুর, পশ্চিম বারান্দীপাড়া খালদার রোড ও পূর্ব বারান্দীপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার সৈয়দ আজফার হোসেনের ছেলে ইমতিয়াজ আহমেদ হৃদয় (৩০), পশ্চিম বারান্দীপাড়া খালদার রোডের নিকারীপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক রানা (২৭) এবং যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কুরিন্দিয়া বিশ্বাসপাড়া গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩৬)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবাসহ জুয়েল বিশ্বাসকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম ও পূর্ব বারান্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ফারুক রানাকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইমতিয়াজ আহমেদ হৃদয়কে আটক করে তাঁর কাছ থেকে আরও ১১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, জুয়েল বিশ্বাস একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকসহ আরও আটটি মামলা রয়েছে।

আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় কঠোর অবস্থানের কথা জানালেন কেসিসি প্রশাসক
আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক
২০২৭ সালে স্কুলে ভর্তিতে যেসব শিক্ষার্থী পাবেন বিশেষ সুবিধ
কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার