পশুখাদ্যের মান নিশ্চিতে আন্তর্জাতিক তিন সনদ পেল আকিজ এগ্রো ফিড

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৭:২৪
অ- অ+

আন্তর্জাতিক মানের তিনটি সনদ অর্জন করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। প্রতিষ্ঠানটি আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ পেয়েছে। ইন্টারটেক বাংলাদেশ প্রতিষ্ঠানটিকে এসব সনদ দিয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তান্তর করা হয়। এতে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেয়ামুল হাসান বলেন, আন্তর্জাতিক সনদ অর্জন এককালীন সাফল্য নয়; বরং এটি ধারাবাহিক উন্নয়নের একটি প্রক্রিয়া। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বাড়ানোর পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করতে পারে। দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ টি এম হাবিব উল্লাহ বলেন, শিল্প খাতে নেতৃত্ব অর্জনের ভিত্তি শুধু বিক্রয় ও মুনাফা নয়; পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিও গুরুত্বপূর্ণ। উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। সনদ অর্জনে ইন্টারটেক বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলোর অবদানেরও প্রশংসা করেন।

আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নকে সমন্বিত করা জরুরি। সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি, ইএসজি কার্যক্রমের মূল্যায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য তুলে ধরেন তিনি।

আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। এর মধ্যে রয়েছে ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগি, দুগ্ধজাত গবাদিপশু এবং তেলাপিয়ার খাদ্য। প্রতিষ্ঠানটির ভাষ্য, আন্তর্জাতিক সনদ অর্জনের মাধ্যমে উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার মরদেহ উদ্ধার
রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি
লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
মির্জাপুরে তুলার কারখানায় আগুন, ১২ লাখ টাকার ক্ষতি