অটিজমে অবদানে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ইয়াশা সোবহান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৯:৩৯
অ- অ+

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন ও বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস (Honoris Causa)’ ডিগ্রি পেয়েছেন তিনি।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স ২০২৬’-এর ৪৩তম আসরে ইয়াশা সোবহানকে এ সম্মাননা দেয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি জানাতে এ আন্তর্জাতিক আয়োজন করা হয়।

সামাজিক কল্যাণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ইয়াশা সোবহানের ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেয়া হয়েছে।

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন এবং সামগ্রিক বিকাশে কাজ করছেন। শিশুদের নিজস্ব সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি, তাদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং সমাজে তাদের স্বতন্ত্র পরিচয় ও সম্ভাবনাকে গুরুত্ব দেয়ার বিষয়গুলো ফাউন্ডেশনের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শেখা, বেড়ে ওঠা ও সমাজে নিজেদের অবস্থান তৈরির ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ধরনের উদ্যোগ শিশুদের বিকাশের পাশাপাশি তাদের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখছে।

ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসা উন্নয়ন ও ব্র্যান্ড নির্মাণের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়ন ও সমাজের ইতিবাচক পরিবর্তনে তার ভূমিকার প্রতিফলন ঘটায়।

অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া এই দুই সম্মাননা তার সামাজিক উদ্যোগকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য, সরকারের অবস্থান কী
নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদণ্ড
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে দুইজন নিখোঁজ
কর্ণফুলিতে কার্গো জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ, শিকল ধরে বাঁচলেন একজন