ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপির আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী শাখার আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রাজশাহী ১ নম্বর বার ভবনে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মাহফিলে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র আইনজীবী আবুল কাশেম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রইসুল ইসলাম এবং রাজশাহী মহানগর জজ আদালতের পিপি আলহাজ অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম।
এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য সদস্য, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অন্যান্য আইনজীবীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা মন্ত্রী মিজানুর রহমান মিনুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা কর্মকাণ্ড তুলে ধরেন। তাঁরা বলেন, মিজানুর রহমান মিনু হচ্ছেন রাজশাহী মহানগরী তথা রাজশাহীর উন্নয়নের রূপকার। তিনি শুধু রাজশাহীর নেতাই নন, এখন তিনি সারাদেশের নেতা। রাজনীতিতে তাঁর মতো চৌকস ব্যক্তির খুব প্রয়োজন। এ সময় বক্তারা তাঁর আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










