উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৮:৫৯
অ- অ+

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় জমি বিক্রিকে কেন্দ্র করে ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ভোরে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা তাকে গ্রেপ্তার করে বিশেষ আইন প্রয়োগকারী সংস্থা (এসআরবি)। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়।

মামলার বাদী শামীমা আক্তার ডালিয়া এজাহারে বলেন, ব্যাংকের ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে দক্ষিণখান থানার সামনে অবস্থিত তাদের নিজস্ব একটি জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে জমিটিতে একটি বিক্রয় বিজ্ঞপ্তি সংবলিত সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু সাইনবোর্ড লাগানোর পর পরই মোকলেছুর রহমান এবং এম সাজ্জাদ হোসেন জমির মালিকের কাছে গিয়ে দশ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমি বিক্রি করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই ঘটনায় শামীমা আক্তার ডালিয়া বাদী হয়ে ১৯ অক্টোবর দক্ষিণখান থানায় ২৩ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এম সাজ্জাদ হোসেন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- মোকলেছুর রহমান, আল আমিন হোসেন শান্ত, সুমন, রনি, পলাশ, রায়হান, নাজমুল হাসান শুভ, শামিম, সিফাত, রায়হান, পাপাই, আহাদ, রকি, সামির, তুষার, তুহিন, নাঈম, পরভেজ, দিপু, নাহিদ, সজিব ও সুমন।

পরে অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে এসআরবি। গ্রেপ্তার সাজ্জাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজীসহ নানা অভিযোগ রয়েছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইমউদ্দিন জানান, সুনির্দিষ্ট চাঁদাবাজির মামলার প্রেক্ষিতে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি বলেন, রোববার (২৫ অক্টোবর) সকালে এই মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করে এসআরবি। পরে আমাদের জানানো হলে তাকে আদালতে পাঠাই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণমন্ত্রী
কুমিল্লায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
বেনাপোল সীমান্তে ২৪ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১