ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৭১, মতিঝিলে ৭১, তেজগাঁওয়ে ১০০, মিরপুরে ১৭৮, গুলশানে ৫৪ ও উত্তরা বিভাগে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত একটি গুলির অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়। এ ছাড়া ৯ হাজার ৫৮টি ইয়াবা, দুই গ্রাম হেরোইন, গাঁজা এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ আরও একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ২০০ টাকার ৩২০টি জাল নোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কিবোর্ড এবং ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন, ভিডিও ভাইরাল
ভোটের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল