মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার ৪ মোবাইল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাসনাইন হাসান নামে এক ব্যক্তি রয়েছেন, যাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের প্রায় অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুজন কিশোর ও একজন নারীও রয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি বিভিন্ন কৌশলে পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করত। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা অসতর্কতার সুযোগ নিয়ে তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, টাকাপয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হতো। বিশেষ করে নারী পথচারীদের ব্যাগ থেকে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটাত চক্রটি।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন, ভিডিও ভাইরাল
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১
ভোটের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন