জার্মান ভাইস মিনিস্টার তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯
অ- অ+

বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

ড. কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দুই দেশের আলোচনায় দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার। এবারের সফরে প্রচলিত উন্নয়ন সহায়তার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত উন্নয়ন চাহিদা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে দূতাবাস।

সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদ্যাপন অনুষ্ঠানেও যোগ দেবেন ড. কফলার। এতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরেকত্রীকরণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণে প্রতিবছর জার্মান রিইউনিফিকেশন ডে উদ্যাপন করা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. কফলারের এ সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা এবং দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন, ভিডিও ভাইরাল
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১
ভোটের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন