বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ২০:৫৭

রাজধানীর বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, দৈনিক বাংলা ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













