ঢাকাসহ আশপাশের এলাকায় শুষ্ক থাকবে আবহাওয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শনিবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৬টায়।
(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













